গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National নিরাপত্তা বাড়ল জয়শঙ্করের, ২টি বুলেটপ্রুফ গাড়িও  

    নিরাপত্তা বাড়ল জয়শঙ্করের, ২টি বুলেটপ্রুফ গাড়িও  

    0
    117
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    ভারত-পাক সংঘর্ষবিরতি আবহে বিদেশমন্ত্রী এস জয়শংকরের নিরাপত্তা বাড়ানো হয়েছে।সূত্রের দাবি, তাঁকে দু’টি বুলেটপ্রুফ গাড়ি দেওয়া হয়েছে বিদেশমন্ত্রীকে।
    একই সঙ্গে অনেক বাড়ানো হল তাঁর বাসভবনের বাইরের নিরাপত্তাও। জানা গিয়েছে, ২০২৩ সাল থেকেই দেশমন্ত্রী এস জয়শঙ্কর আগে থেকেই জেড ক্যাটিগরির নিরাপত্তা পান। তাঁর নিরাপত্তায় মোতায়েন থাকে সিআরপিএফ কমান্ডোদের টিম। ৩৩ জন কম্যান্ডো ২৪ ঘণ্টা ঘিরে থাকেন তাঁকে। থাকে ছয় জন বন্দুকধারী জওয়ানও। কিন্তু নতুন করে ঢেলে সাজানো হল তাঁর এবং তাঁর পরিবারের নিরাপত্তা।
    সম্প্রতি ব্রিটেনে গিয়ে খালিস্তানি চরমপন্থীদের হামলার মুখে পড়েছিলেন বিদেশমন্ত্রী। শুধু এস জয়শঙ্করই নন, সাম্প্রতিক ঘটনা প্রবাহে নজর রেখে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির নিরাপত্তাও পর্যালোচনা করছে স্বরাষ্ট্র মন্ত্রক।