গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home Sports ময়লার ঝুড়িতে র‌্যাকেট ছুঁড়লেন সাবালেংকা

    ময়লার ঝুড়িতে র‌্যাকেট ছুঁড়লেন সাবালেংকা

    0
    108
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে উঠেছিলেন আরিনা সাবালেংকা। বিশ্বের এক নম্বর টেনিস তারকা তাই স্বপ্ন দেখছিলেন ট্রফিটা উঁচিয়ে ধরার। প্রথম সেট জিতে শুরুটাও করেছিলেন দারুণ। কিন্তু এর পরেই বিধিবাম।শেষ দু’ সেট হেরে ট্রফিটা আর উঁচিয়ে ধরা হলো না সাবালেংকার। কোকো গফের কাছে ট্রফি হারিয়ে ভীষণ হতাশ ছিলেন বেলারুশের টেনিসকন্যা।

    এতটাই যে রানারআপের পুরস্কার নিতে গিয়ে কান্নায় বুক ভাসিয়ে ফেলেন।চোখের জলেও হতাশা কমাতে পারেননি সাবালেংকা।তাই পুরস্কার নিয়ে জিম রুমে গিয়ে নিজের র‌্যাকেটের ওপর আরো রাগ ঝাড়লেন। কয়েকবার মেঝেতে বাড়ি দিয়ে বের হওয়ার সময় র‌্যাকেটটা ময়লার ঝুড়িতেও ফেলে দেন। তারপর ভগ্ন হৃদয়ে রুম ছাড়েন সাবালেংকা।

    এর আগেও অবশ্য তাকে হতাশায় কোর্টেই র‌্যাকেট ভাঙতে দেখা গেছে।ম্যাচ হেরে হতাশার কথা জানিয়েছেন সাবালেংকা।২৭ বছর বয়সী তারকা জানিয়েছেন, এখন পর্যন্ত খেলা সবচেয়ে বাজে ফাইনাল ছিল এটি। তিনি বলেছেন, কবে এমন ম্যাচ খেলেছেন জানি না। তবে সত্যি বলছেন, তাঁর খেলা সবচেয়ে বাজে ফাইনাল। এটা তাঁকে সত্যি কষ্ট দিচ্ছে।