গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home Newsdesk সবরমতী এক্সপ্রেস ঃ কেন্দ্রকে নিশানা কংগ্রেসের, নাশকতার প্রশ্ন

    সবরমতী এক্সপ্রেস ঃ কেন্দ্রকে নিশানা কংগ্রেসের, নাশকতার প্রশ্ন

    0
    182
    CONGRESS ON SABARMATI
    CONGRESS ON SABARMATI

    সবরমতী এক্সপ্রেস বেলাইন হওয়ার ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়েছে রেল সুরক্ষা। রেলের ট্র‌্যাকে পাথর কীভাবে এসেছে তা নিয়ে উঠেছে প্রশ্ন।

     

    কোনওরকম নাশকতার সম্ভাবনা রয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু হয়েছে । অন্যদিকে, সবরমতী এক্সপ্রেস বেলাইন হওয়ার পরে কেন্দ্রকে নিশানা করেছে কংগ্রেস। এক্সপোস্টে একটি ভিডিও শেয়ার করে কংগ্রেস লিখেছে, মোদীর তৃতীয় সরকারের ৭০ দিনে ২২টি ট্রেন দুর্ঘটনা ঘটেছে। যার জেরে প্রায় ২২ জনের মৃত্যু হয়েছে । গুরুতর জখম হয়েছে বহু। কিন্তু সংসদে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘটনাগুলোকে ছোটো ঘটনা বলে অভিহীত করেছেন। রেল দুর্ঘটনায় মৃতদের পরিবারের যন্ত্রণা বোঝেন না রেলমন্ত্রী। গভীর রাতে কানপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে গিয়ে সবরমতী এক্সপ্রেসের ২২টি কামরা। বিকট শব্দে কেঁপে উঠেছে গোটা ট্রেন। ঘটনার সঙ্গে সঙ্গে ছুটে আসেন স্থানীয়রা । দ্রুত সেখানে পৌঁছেছে পুলিশ এবং দমকল। একাধিক অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় । ট্রেনের প্রতিটি কামরা ঘুরে দেখেন পুলিশ এবং রেল আধিকারিকেরা।