গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Malda এসআইআরে নাম বাদ গেলে মোথাবাড়ি লণ্ডভণ্ড, হুঁশিয়ারি সাবিনার

    এসআইআরে নাম বাদ গেলে মোথাবাড়ি লণ্ডভণ্ড, হুঁশিয়ারি সাবিনার

    0
    259
    ছবি সৌজন্যে : নিজস্ব

    এস আই আর এর নামে একটা নামও বাদ গেলে মোথাবাড়ি লণ্ডভণ্ড করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। ইতিমধ্যেই তাঁর ওই মন্তব্যের ভিডিও পোস্ট করে পাল্টা আক্রমণ শানিয়েছেন বিজেপির মিডিয়া সেলের মুখপাত্র অমিত মালব্য।

    রবিবার মোথাবাড়িতে তৃণমলের কংগ্রেসের বিজয়া সম্মীলনীতে বক্তব্য রাখার সময় মন্ত্রী সাবিনা বলেছেন, এসআইআর-এর নাম করে এনআরসি করার প্রচেষ্টা চলছে। এরপরই তিনি ভোটার তালিকায় এসআইআর নিয়ে নাম বাদ গেলে লণ্ডভণ্ড করার চরম হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে অমিত মালব্য এক্স হ্যান্ডলে লিখেছেন, মোথাবাড়িতে বিস্তীর্ণ এলাকা এখন জলের তলায় ডুবে রয়েছে। তবুও সেখানে একবারের জন্য যাননি মন্ত্রী সাবিনা ইয়াসমিন।অনুপ্রবেশকারী বাংলাদেশী এবং রোহিঙ্গাদের জোটের কারণেই তৃণমূল কংগ্রেস নির্বাচনে জয় লাভ করছে বলেও কটাক্ষ করেছেন বিজেপির অমিত মালব্য।

    এছাড়াও তৃণমূল কংগ্রেস ভোটব্যাঙ্কের রাজনীতি করছে বলেও অভিযোগ করেছেন তিনি। সাবিনা ইয়াসমিন আদতে সারা রাজ্যকে লণ্ডভণ্ড করার হুঁশিয়ারি দিয়েছেন, মন্তব্য ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্রের ।