
মালদার তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির মেয়েকে প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনের মাধ্যমে চাকরি করে দেওয়ার অভিযোগ এনে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন সুকান্ত মজুমদার।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ আব্দুর রহিম বক্সির মেয়ে আসিফার শবনমকে সেচ দফতরের পারসোনাল অ্যাটেনডেন্ট পদে নিয়োগ করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সুকান্ত মজুমদার লিখেছেন যেখানে লক্ষ লক্ষ মেধাযুক্ত চাকরিপ্রার্থীর চাকরির দাবিতে আন্দোলন করছেন। রাস্তায় বসে আছেন। সেখানে রাজ্যের মন্ত্রী দলের জেলা সভাপতির মেয়েকে চাকরি দিচ্ছেন। বিষয়টি নিয়ে সরব হয়েছেন মালদা বিজেপির জেলা নেতৃত্ব। বিষয়টি নিয়ে শোরগোল হতেই সাবিনা ইয়াসমিন জানিয়েছেন তিনি কাকে চাকরি দেবেন, এটা তাঁর এবং দলের ব্যাপার। সুকান্ত মজুমাদেরর যদি এত খারাপ লাগে তাহলে ওনার সন্তানের নাম পাঠাতে পারেন।
অন্যদিকে তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি জানিয়েছেন তাঁর মেয়ে বিবাহিত অন্যত্র থাকেন। কিভাবে চাকরি হয়েছে সে বিষয়ে তিনি জানেন না। এটা তার মেয়ে এবং সাবিনা ইয়াসমিন বলতে পারেন।







