আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নাশকতার ছক!

0
82
ছবি সৌজন্যে : ফাইল
আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনার পিছনে নাশকতার ছক উড়িয়ে দিচ্ছেন না কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী মুরলীধর মোহল। তিনি জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তদন্ত শুরু হয়েছে।
বিমান দুর্ঘটনার পিছনে কোনও নাশকতা ছিল কিনা সেই সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। একাধিক সংস্থা কাজ করছে। তিনি জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত এআই১৭১ বিমানের ব্ল্যাক বক্স বর্তমানে এয়ারক্রাফট ইনভেস্টিগেশন ব্যুরোর হেফাজতেই রয়েছে।
সেটিকে বিদেশে পাঠানোর কোনও পরিকল্পনা নেই। কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, ব্ল‍্যাক বক্সটিকে ভারতে পরীক্ষা করা হবে, বাইরে পাঠানো হবে না।