
পপ তারকা সাবরিনা কার্পেন্টার ডিওর ক্রুজ ফ্যাশন শো-তে অংশ নিয়ে সবার চোখ কপালে তুলে দিয়েছেন। লস অ্যাঞ্জেলেস কাউন্টি মিউজিয়াম অব আর্ট-এ আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে ২৭ বছর বয়সী গায়িকা পরেছিলেন একদম স্বচ্ছ একটি মাখন-হলুদ রঙের গাউন।
পোশাকটি এতটাই পাতলা ছিল যে তার ভেতরের সাদা লেসের অন্তর্বাস একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। সাহসী এই নেকড ড্রেস পরে সাবরিনা যখন ক্যামেরার সামনে দাঁড়ালেন, তখন উপস্থিত সবার নজর যেন কেবল তার দিকেই আটকে ছিল।শিফন কাপড়ের তৈরি সাবরিনার এই স্লিভলেস ড্রেসটি ডিজাইন করেছিলেন বিখ্যাত ব্র্যান্ড ডিওর।পোশাকের কোমর আর হিপের কাছে বড় বড় হলুদ ও সাদা ফুলের কারুকাজ ছিল যা তার সাজে এক অন্যরকম মাত্রা যোগ করেছে। নিজের এই লুকটি ফুটিয়ে তুলতে তিনি পায়ে পরেছিলেন একই রঙের সাটিন হিল জুতো আর হাতে ছিল মস্ত এক ক্রিম রঙের ফুল লাগানো ডিওর হ্যান্ডব্যাগ।এমনকি নিজের চুলগুলো অর্ধেকটা উপরে বেঁধে একটি সাদা ফিতায় তিনি বেশ চমৎকারভাবে সাজিয়েছিলেন।এই তারকাখচিত আসরে সাবরিনা বসেছিলেন একদম সামনের সারিতে। তার ঠিক পাশেই বসে থাকতে দেখা গেছে মাইলি সাইরাস,জিসু আর আনিয়া টেলর-জয়ের মতো বড় বড় সব তারকাদের।মজার ব্যাপার হলো, সাবরিনা এই ড্রেসটি পরে ক্যামেরার সামনে আসার কিছুক্ষণ পরেই একজন মডেল ঠিক একই পোশাক পরে ডিওরের র্যাম্প শো উদ্বোধন করেন।অনুষ্ঠানে সবচেয়ে বেশি চর্চা হয়েছে কিংবদন্তি অভিনেতা আল পাচিনোকে নিয়ে।
৮৬ বছর বয়সী এই তারকা নিজের চেয়ে ৫৪ বছরের ছোট প্রেমিকা নূর আলফাল্লাহকে সাথে নিয়ে এই শো-তে হাজির হয়েছিলেন। ভিডিওতে দেখা যায়, দ্য গডফাদার-খ্যাত অভিনেতা আল পাচিনো সামনের সারিতে বসে নিজের কোলের ওপর একটি কম্বল টেনে নিচ্ছেন আর বেশ আয়েশ করে পানীয়তে চুমুক দিচ্ছেন।








