
তৃণমূল নেতা সব্যসাচী দত্তর ৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। ফিক্সড ডিপোজিট, নগদ মিলিয়ে বিধাননগরের প্রাক্তন মেয়রের ৩ কোটি ৭০ লাখ নগদ ও সম্পত্তি এবং সাড়ে ৩ কোজি সোনা, একটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।
সব্যসাচী দত্তর ৫টি অ্যাকাউন্টের মধ্যে একটি স্ত্রী ইন্দিরার সঙ্গে যৌথ অ্যাকাউন্ট রয়েছে। যদিও স্ত্রীর কোনও খোঁজ মিলছে না। এছাড়াও আরও ৫টি সম্পত্তির হদিশ মিলেছে বলে দাবি পুলিশের। এদিকে বিধাননগর পুরসভার সদ্য প্রাক্তন চেয়ারম্যান সব্যসাচী দত্তকে গাইঘাটায় শ্বশুরবাড়িতে নিয়ে গিয়ে তল্লাশি চালায় পুলিশ। গাইঘাটার উত্তর বাগনানে সব্যসাচী দত্তর শ্বশুরবাড়ি।
এর আগে সল্টলেক, রাজারহাটেও নিয়ে গিয়ে তল্লাশি চালিয়েছে তদন্তকারী অফিসাররা। সব্যসাচী দত্ত-র অভিযোগ তাঁকে হেনস্থা করতেই এমনটা করা হচ্ছে।






