
কার্তিক মহারাজের বিরুদ্ধে মানহানির মামলা করতে গিয়ে উল্টে ১১ হাজার টাকা জরিমানা দিতে হল তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন কথা বলে মানহানি করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন বিধাননগরের চেয়ারম্যান সব্যসাচী দত্ত।
দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছিলেন মুশিদাবাদের বেলডাঙার ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী কার্তিক মহারাজ। হাইকোর্টে মামলা করেছিলেন তিনি। সেই মামলা খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি রাজাশেখর মান্থা, বিচারপতি অজয়কুমার গুপ্তার বেঞ্চ বলেছেন মামলার কোনও সারবত্তা নেই। অযথা আদালতের সময় নষ্ট করা হয়েছে।
