গুরুত্ব বাড়ল সব্যসাচীর, তৃণমূলের বড় পদে পীরজাদা কাশেম

0
198
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
এবার দলে গুরুত্ব বেড়েছে তৃণমূল ছেড়ে বিজেপি ঘুরে আস্যা সব্যসাচী দত্ত-রা অন্যদিকে তৃণমূলে পদ পেলেন ফুরফুরা শরীফের পীরজাদ কাশেম। তৃণমূলে গুরুত্ব বেড়েছে বিধাননগর পুরসভার চেয়ারপার্সন সব্যসাচী দত্ত-র।
তাঁকে তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার চেয়ারপার্সন করা হয়েছে। অন্যদিকে জেলা সভাপতিই রইলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। ২০১৯-এ অক্টোবরে নেতাজি ইন্ডোরে অমিত শাহ-র হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন সব্যসাচী দত্ত। এরপর ২০২১-র বিধানসভা ভোটে সুজিত বস্তুর বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন। কিন্তু ৮ হাজার ভোটে হেরে যান। এরপর ওই বছরেই অক্টোবরে বিধানসভায় গিয়ে তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে ফেরেন সব্যসাচী এরপর বিধাননগর পুরনিগমের ভোটে জিতে বিধাননগর পুরসভার চেয়ারম্যান হন। কিন্তু তারপরেও কার্যত কোণঠাসা হয়ে পড়ছিলেন সব্যসাচী। সম্প্রতি সক্রিয় হন তিনি। কখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে, কখনও চাকরিহারা শিক্ষকদের হুমকি দিতে দেখা যায় তাঁকে। এদিকে ফুরফুরা শরিফের পীরজাদা কাশেম সিদ্দিকিকে তৃণমূলের রাজ্য মাদার কমিটির রাজ্য সম্পাদক করা হয়েছে। একইসঙ্গে কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা শঙ্কর মালাকারকেও দলের রাজ্য সংগঠনের সহ সভাপতি করা হয়েছে। এর আগে ফুরফুরা শরিফের পীরজাদা নওশাদ সিদ্দিকি আইএসএফ দল তৈরি করেছিলেন।
এরপর একুশের নির্বাচনে বাম-কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ভাঙড় থেকে বিধায়ক নির্বাচিত হন। কিন্তু পীরজাদা কাশেম সিদ্দিকি যুক্ত হয়েছেন তৃণমূলের সঙ্গে।