
শুক্রবার থেকে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আর তার আগেই এবার নিজেদের দাবিদাওয়া নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারস্থ হতে পারেন চাকিরহারা শিক্ষক-শিক্ষিকারা। তেমনই ইঙ্গিত মিলেছে।
আলিপুরদুয়ারেই রয়েছে চাকরিহারাদের এক প্রতিনিধিদল। জানা যাচ্ছে, ২৩ মে মনোজ টিজ্ঞার সঙ্গে দেখা করেছেন তাঁরা। জেলাশাসক ও জেলা সভাধিপতির সঙ্গেও দেখা করেছে চাকরিহারাদের প্রতিনিধিদল। চাকরি নিয়ে জট কাটাতে তাঁরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান বলে জানা গিয়েছে। এক বিক্ষোভকারী চাকরিহারার কথায়, সুপ্রিম কোর্টের নির্দেশে তো প্যানেলটাই শেষ হয়ে গিয়েছে। যোগ্যদেরও চাকরি চলে গেল। দেশের প্রধান হিসাবে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাতে চাই। তাঁর যতটা সম্ভব, একটু হস্তক্ষেপ করুন, যাতে যোগ্য মানুষগুলোর চাকরিটা থাকে। এদিকে, ৩১ মে’র মধ্যে নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই নির্দেশ মেনে রাজ্য সরকার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া ৩০ মে থেকে শুরু করছে বলে মঙ্গলবার নবান্ন থেকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরীক্ষায় বসার জন্য অনলাইনে আবেদন জানানো শুরু হবে ১৫ জুন। আর ১৪ জুলাই পর্যন্ত আবেদন জানানো যাবে।
প্যানেল প্রকাশ হবে আগামী ১৫ নভেম্বর। কাউন্সেলিং ২০ নভেম্বর থেকে শুরু হবে।
