গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home East Medinipur রবিবার পরীক্ষার আগেই মৃত্যু আরেক চাকরিহারা শিক্ষকের

    রবিবার পরীক্ষার আগেই মৃত্যু আরেক চাকরিহারা শিক্ষকের

    0
    194
    ছবি সৌজন্যে : নিজস্ব

    এসএসসি-র একাদশ-দ্বাদশের পরীক্ষা দেওয়া হল না চাকরিহারা সন্তোষ কুমার মণ্ডলের। শনিবার রাতে আচমকা তাঁর মৃত্যু হয়েছে।

    ২০১৬-য় এসএসসিতে উত্তীর্ণ হয়ে সন্তোষকুমার মণ্ডল পাঁশকুড়ার আড়িশান্ডা স্কুলে শিক্ষকতা করতেন। কিন্তু নিয়োগ দুর্নীতির কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়ে যায়। পরিবারের দাবি তারপর থেকেই অবসাদে ছিলেন। চিন্তা করে করে শেষ হয়ে গেল সব। চাকরি চলে যাওয়ার পর প্রাইভেট টিউশন শুরু করেছিলেন। পাশাপাশি চাকরির প্রস্তুতিও নিচ্ছিলেন সন্তোষ। গত রবিবার এসএসসি নবম-দশমের শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসেন। কিন্তু একাদশ-দ্বাদশের পরীক্ষায় আর তার বসা হল না। শনিবার রাতে হঠাৎ করেই তাঁর মৃত্যু হয়েছে।

    এর আগে গত মাসে ঝাড়গ্রামে আরেক চাকরিহারা শিক্ষক সুবল সোরেনের মৃত্যু হয়েছিল। ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সেক্ষেত্রেও উঠেছিল মানসিক অবসাদের বিষয়টি।