
রাজ্যে রেশন দুর্নীতির তদন্তের মধ্যেই পূর্ব মেদিনীপুরের পটাশপুরে খাল থেকে বস্তা বস্তা চাল উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। উদ্ধার হওয়া ২০০ বস্তার গায়েই ছিল সরকারি ছাপ।
রবিবার সকালে পটাশপুর ১ নম্বর ব্লকের ব্রজলালপুর গ্রাম পঞ্চায়েতে ব্রিজের নীচে খালের মধ্যে চালের বস্তা পড়ে থাকতে দেখানে স্থানীয়রা। খবর দেওয়া হয় পটাশপুর থানায়। পরে পটাশপুর থানার পুলিশ গিয়ে চালের বস্তাগুলো উদ্ধার করে। কে বা কারা এভাবে খালের মধ্যে চালের বস্তা ফেলেছে।
দুর্নীতি ঢাকতেই কী চালের বস্তা ফেলা হয়েছে। সবটাই খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।
ছবি সৌজন্যে : নিজস্ব
