মা ফ্লাইওভারে বেপরোয়া গতির বলি ২

0
162
ছবি সৌজন্যে : নিজস্ব

রবিবার সাতসকালে মা ফ্লাইওভারে ফের গতির বলি ২ তরুণ। গার্ডওয়ালে ধাক্কা মেরে বাইক সমেত নীচে পড়ে ২ তরুণের মৃত্যু হয়েছে।পুলিশ সূত্রে খবর, মৃত দিশাদ আলম ও আনিস রানা, ১৮ বছরের দুই তরুণ বউবাজারের বাসিন্দা।

জানা গিয়েছে, চালকের মাথায় হেলমেট থাকলেও, বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল না। সকাল সাড়ে ৬টা নাগাদ চিংড়িঘাটার দিক থেকে পার্ক সার্কাসের দিকে যাওয়ার পথে, পরমা আইল্যান্ডের কাছে মা উড়ালপুলের ওপর গার্ডওয়ালে ধাক্কা মেরে নীচে পড়ে যায়।

প্রগতি ময়দান থানার পুলিশ বাইক চালক ও আরোহীকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে গেলে দু’জনকেই মৃত বলে ঘোষণা করা হয়। ভোর সাড়ে ৫টা নাগাদ বাড়ি থেকে বেরোয় দুই বন্ধু। বাইকের বেপরোয়া গতিই দুর্ঘটনার কারণ বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।