
সংবিধান রক্ষা করাই হল এখন ভারতের প্রাথমিক লড়াই। এমনি মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।ওয়েনাড়ে আসন্ন লোকসভা উপনির্বাচনের আগে পুরোদমে প্রচারে নেমেছে কংগ্রেস।
রবিবার নির্বাচনী প্রচারের দ্বিতীয় পর্বে ওয়েনাড়ের মানন্তবাদিতে পৌঁছন প্রিয়ঙ্কা গান্ধী। সঙ্গে ছিলেন রাহুল গান্ধীওও। সেখানেই বিজেপিকে নিশান করে রাহুল গান্ধী বলেছেন, বিদ্বেষ নয়, ভালবাসা দিয়ে সংবিধানকে রক্ষা করতে হবে। বর্তমানে দেশে যে প্রধান লড়াই চলছে তা হল সংবিধান রক্ষার লড়াই। দেশবাসী যে সুরক্ষা পায় সবই সংবিধান থেকে উদ্ভূত হয়েছে।এই সংবিধান রাগ বা ঘৃণা দিয়ে রচিত হয়নি। যারা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, যারা কষ্ট পেয়েছেন, যারা বছরের পর বছর জেলে কাটিয়েছেন তাদের দ্বারা এটি রচিত হয়েছে। এবং তাঁরা ভালবাসা এবং স্নেহের সঙ্গে সংবিধান রচনা করেছিলেন। কংগ্রেস নেতার কথায়, এই মুহূর্তে দেশে আস্থা এবং নিরাপত্তাহীনতার মধ্যে লড়াই চলছে।
মানুষ যদি সত্যিই এই লড়াইয়ে জিততে চান, তাহলে অবশ্যই ঘৃনাকে দূরে সরিয়ে ভালবাসা প্রতিস্থাপন করতে হবে।
ছবি সৌজন্যে : এক্স
