গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Howrah সরকার বদলাতে নবান্নে গেরুয়া প্রলেপ

    সরকার বদলাতে নবান্নে গেরুয়া প্রলেপ

    0
    383
    ছবি সৌজন্যে : নিজস্ব

    সরকার বদলাতে রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্নে পড়ল গেরুয়া প্রলেপ।

    ৩৪ বছরের বাম শাসনের অবসানের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছেতেই সরকারি দফতর থেকে স্কুল-কলেজ এমনকি রাস্তার ডিভাইডার থেকে ফুটপাথ, সবেতেই নীল সাদা প্রলেপ পড়ে। ১৫ বছর পর বিজেপি রাজ্যের ক্ষমতায় বসতেই রং বদলের ধারা বজায় রইল। এবং তা শুরু হয়েছে রাজ্য প্রশাসনের সদর দফতর থেকেই। গেরুয়া, সাদা রংয়ে রাঙিয়ে দেওয়া হচ্ছে নবান্নকে।

    শুধু তাই নয় প্রশাসনিক বৈঠকেও প্যান্ডেলের রঙেরও পরিবর্তন এসেছে। নীল সাদার বদলে গেরুয়া-সাদা রংয়ের প্যান্ডেল করা হচ্ছে।