
দিনভর সোশ্যাল মিডিয়ায় চর্চায় থাকা সাগরদিঘির তৃণমূল প্রার্থী বায়রন বিশ্বাসের ইউ টার্ন নিয়ে আবারও চর্চা রাজ্যজুড়ে। শনিবার সকালে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিও মেসেজে দেখা যায় সাগরদিঘির বিদায়ী তৃণমূল বিধায়ক বায়রন বিশ্বাস বলছেন তিনি হারবেন।
শুধু তিনি নন, তার সঙ্গে পরাজিত হবেন মুর্শিদাবাদের আরও বেশ কয়েকজন তৃণমূল প্রার্থী। ফেসক্, হোয়াটসঅ্যাপ মারফত সেই ভিডিও মেসেজ ছড়িয়ে পড়তেই বিকেলে তৃণমূলের তরফে ফের পোস্ট করা হয়েছে বায়রনের আরেক ভিডিও। সকালে যে বায়রন বলেছিলেন তৃণমূল কংগ্রেস ১৫-২০টার বেশি আসনে জিতবে না, সেই বায়রনই দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো ভিডিওবার্তায় দাবি করেছেন তৃণমূল কংগ্রেস ২০০-র বেশি আসন পেয়ে সরকার গড়তে যাচ্ছে। একইসঙ্গে বায়রন বিশ্বাস অভিযোগ করেছেন অমিত মালব্য বায়রন বিশ্বাসের ভিডিওর একটি অংশকে বিক্রিত করে প্রচার করাতেই এই বিভ্রান্তি। যদিও এস নিউজ কোনও ভিডিওরই সত্যতা যাচাই করেনি।






