হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সইফ          

0
177
ছবি সৌজন্যে : নিজস্ব
পাঁচ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফেরেছেন সইফ আলি খান।পরনে জিন্‌স, সাদা শার্ট।
চোখে চশমা। ছোট করে ছাঁটা চুল। পরিষ্কার কামানো দাড়ি। হাত এবং গলায় ব্যান্ডেজ। স্মার্টলি হাসপাতাল থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছে অভিনেতাকে। তবে সৎগুরু শরণ আবাসনে নয়, বরং সেখান থেকে কিছুটা দূরে আর এক আবাসনে। মঙ্গলবার বেলা ১১টার কিছু পরেই  লীলাবতী হাসপাতালে পৌঁছে যান মা শর্মিলা ঠাকুর। তারপর আসেন করিনা কপূর খান। দুপুর ২টোর পর সইফ আলি খানকে দেখা যায় মুম্বইয়ের লীলাবতী হাসপাতালের বাইরে। কড়া নিরাপত্তার মধ্যে অভিনেতাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যান পরিবারের সদস্যেরা। সোমবারই চিকিৎসকেরা জানিয়ে দিয়েছিলেন, শারীরিক পরিস্থিতি বিচার করে অভিনেতাকে মঙ্গলবার ছুটি দেওয়া হতে পারে। আপাতত বাড়িতেও কড়া নজরদারিতে থাকতে হবে তাঁকে। মেনে চলতে হবে চিকিৎসকদের পরামর্শ। আগামী দু’তিন দিন শুয়েই থাকতে হবে অভিনেতাকে। এক সপ্তাহ কোনও ভাবেই বাড়ির বাইরে যেতে পারবেন না। কারণ, এখনও তাঁর জখম পুরোপুরি শুকোয়নি। আপাতত বান্দ্রার অন্য এক ফ্ল্যাটে থাকবেন সইফ আলি খান।
জানা গিয়েছে, এই ফ্ল্যাটে নিজের কার্যালয় খুলেছিলেন অভিনেতা। ইতিমধ্যেই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাওয়া হয়েছে সেখানে।