গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National সইফ : ধৃত শরিফুলের ছবি নিয়ে ধন্দে বাবা            

    সইফ : ধৃত শরিফুলের ছবি নিয়ে ধন্দে বাবা            

    0
    133
    ছবি : সংগৃহীত

    সইফ আলি খানের হামলাকাণ্ডে ধৃত শরিফুল ইসলাম শেহজাদ তাঁর ছেলে হলেও, সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ব্যক্তি আলাদা। এমনই বিস্ফোরক দাবি করেছেন ধৃত সন্দেহভাজনের বাবা রুহুল আমিন ফকির।

    তিনি বলেছেন, সিসিটিভিতে যে ছবি ধরা পড়েছে, তা তিনি ভাল করে দেখেছেন। সিসিটিভিতে যে ছেলেটিকে দেখা গিয়েছে, তার সামনের চুল এতটাই বড় যে চোখ ঢেকে যায়। তাঁর ছেলে এত বড় চুল রাখে না। চেহারাও অন্যরকম। ভারত তো বিশাল। কারও সঙ্গে কারও চেহারার কিছু না কিছু মিল থাকে। বাংলাদেশের একটা ছোট্ট প্রদেশেই একরকম দেখতে অনেক মানুষ রয়েছেন। ভারতবর্ষতেও তো এমন কোনও কোনও মানুষের সঙ্গে অন্য মানুষের মুখের মিল থাকতে পারে। তাঁর ছেলে এরকম চুল রাখে না। দুটো ছেলের মধ্যে পার্থক্য রয়েছে। দুটো ছবি আলাদা।অন্যদিকে বৃহস্পতিবারই মুম্বই পুলিশ দাবি করেছে, শরিফুল ইসলাম যে বাংলাদেশের নাগরিক সে সংক্রান্ত যথেষ্ট প্রমাণ তাদের কাছে রয়েছে। শরিফুল ইসলামের সচিত্র পরিচয় পত্র, ড্রাইভিং লাইসেন্স হাতে এসেছে তাদের।

    ২০১৯ সালে ইস্যু করা ড্রাইভিং লাইসেন্স থেকে জানা গিয়েছে, ধৃত শরিফুল ইসলাম আদতে বাংলাদেশের বরিশাল সদর এলাকার বাসিন্দা। জন্ম ১৯৯৪ সালের ১২ মার্চ।