গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home National আইসিইউ থেকে স্থানান্তরিত সইফের 

    আইসিইউ থেকে স্থানান্তরিত সইফের 

    0
    103
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে সইফ আলি খানকে।বুধবার রাতে আততায়ীর আক্রমণে ক্ষতবিক্ষত হয়েছেন সইফ আলি খান।রক্তাক্ত, অচৈতন্য অভিনেতাকে তড়িঘড়ি মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করান ছেলে ইব্রাহিম আলি খান।চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচার করেন তাঁর।
    বর্তমানে স্থিতিশীল সইফ আলি খান। জ্ঞান ফিরেছে অভিনেতার। আপাতত এক সপ্তাহ হাঁটাচলা করতে পারবেন না তিনি। তবে উদ্বেগের কিছু নেই। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। চিকিৎসকেরা তাঁকে কড়া পর্যবেক্ষণে রেখেছেন।পাশাপাশি, আইসিইউ থেকে শুক্রবার সকালে তাঁকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হয়েছে। অভিনেতাকে হাঁটিয়েওছেন চিকিৎসকেরা। পরিবারের সদস্য এবং খুব ঘনিষ্ঠ বন্ধু ছাড়া অভিনেতার কাছে আর কাউকে যেতে দেওয়া হচ্ছে না।লীলাবতী হাসপাতালের চিফ অপারেটিং অফিসার চিকিৎসক নীরজ উৎমানি জানিয়েছেন, অভিনেতাকে এক দিনের পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রয়োজনে আরও বেশি সময় তাঁকে হাসপাতালে রাখা হতে পারে। ভর্তি করানোর সময় অভিনেতার শরীরের বিভিন্ন অংশ থেকে রক্তক্ষরণ হচ্ছিল।
    ছুরির গেঁথে যাওয়া অংশ শরীর থেকে বার করতে প্রায় আড়াই ঘন্টা সময় লেগেছিল। একাধিক ছুরির আঘাত এবং তার ফলে রক্তপাত, সেই সঙ্গে অস্ত্রোপচারের ধকল সব মিলিয়ে আপাতত টানা বিশ্রাম এবং চিকিৎসার প্রয়োজন সইফ আলি খানের।