সইফের ১৫ হাজার কোটির সম্পত্তি বাজেয়াপ্তের সম্ভাবনা 

0
162
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
হামলাকাণ্ডের পর এবার মধ্যপ্রদেশে সইফ আলি খানের পারিবারিক ১৫ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে সরকার। ২০১৫ সালেই মুম্বইয়ে অবস্থিত শত্রু সম্পত্তি সংক্রান্ত দফতরের তরফে ঘোষণা করা হয় ভোপালের নবাবের জমি সরকারি সম্পত্তি।
এরপরই পতৌদি পরিবার আইনের দ্বারস্থ হয়। ২০১৫ সালেই ওই সম্পত্তি অধিগ্রহণের সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। কিন্তু সম্প্রতি সেই রাজ্যের হাইকোর্ট তা তুলে নিয়েছে। বিচারপতি বিবেক আগরওয়াল জানিয়ে দিয়েছেন, ২০১৭ সালের সংশোধিত শত্রু সম্পত্তি আইনে ৩০ দিনের মধ্যে ওই সম্পত্তির দাবি করতে পারে কেন্দ্র। ২০২৪ সালের ১৩ ডিসেম্বর মধ্যপ্রদেশ হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ পতৌদি পরিবারকে নিজেদের বক্তব্য পেশ করতে বলে। কিন্তু একমাস পেরিয়ে গেলেও পরিষ্কার নয় তারা তেমন কিছু করেছে কিনা।
এহেন পরিস্থিতিতে ভোপালের জেলা প্রশাসন এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাইছে না। যদিও ভোপালের কালেক্টর কৌশলেন্দ্র বিক্রম সিং জানিয়েছেন, মধ্যপ্রদেশ হাইকোর্টের রায় পরিষ্কার হলেই তবে এই বিষয়ে পদক্ষেপ করা হবে।