
ধুরন্ধর বক্স অফিসে ঝড় তুলেছে। নানা বাধাবিপত্তি, আইনি জটিলতা, বিতর্ক পেরিয়ে মুক্তি পেয়েছে স্পাই অ্যাকশন থ্রিলার।
এ বছরের বক্স অফিস নম্বরের নিরিখে ওপেনিং ইনিংসে ছক্কা হাঁকিয়েছে এই ছবি। সেই সিনেমায় অক্ষয় খান্নার দমকা এন্ট্রি স্টেপে মুগ্ধ ব্যাডমিন্টন কিংবদন্তি সাইনা নেহওয়াল।সাইনা এখন ভাইরাল হওয়া ট্র্যাক -এ মজেছেন। এই গান শুনেই তিনি ক্ষান্ত হননি।বরং অক্ষয় খান্নার এন্ট্রি স্টেপ দেখে হবহু নকল করার চেষ্টা করেছেন।এখানেই শেষ নয়। সোশাল মিডিয়ায় তিনি যে রিল পোস্ট করেছেন,সেখানে যাবতীয় আকর্ষণ কেড়ে নিয়েছেন তাঁর বাবা হরবীর সিং নেহওয়াল। রিল পোস্ট করে সাইনা ক্যাপশনে লিখেছেন, যখন তুমি অক্ষয় খান্নার ফ্যান। আর বাবা বিনোদ খান্নার ফ্যান।ভিডিওয় দেখা যাচ্ছে, সাইনাকে অক্ষয় খান্নার এন্ট্রির অনুকরণ করতে। একই সঙ্গে তাঁর বাবা হরবীর সিং নেহওয়াল বিনোদ খান্নার স্টাইল নকল করে তাঁর স্মৃতি ফিরিয়েছেন। উল্লেখ্য, ধুরন্ধর-এর টিজার-ট্রেলার দেখেই দর্শকমহলের কৌতূহলের পারদ চড়েছিল।
সেই উন্মাদনার টানেই অগ্রিম বুকিংয়েও রীতিমতো ঝড় ওঠে। যা দেখে সিনেবিশেষজ্ঞরাও বক্স অফিসের ,ঝকঝকে মার্কশিটের ভবিষ্যদ্বাণী করেছিলেন। আর সেই স্রোতে গা ভাসিয়েছেন অলিম্পিক পদকজয়ী ভারতীয় তারকা কিংবদন্তি সাইনা নেহওয়াল।
