সংসদে বিমান ভাড়া নিয়ে প্রশ্ন সায়নীর 

0
155
Sainis question about air fare in Parliament
Sainis question about air fare in Parliament

বয়স্ক যাত্রীদের বিমান ভাড়া নিয়ে সংসদে ফের প্রশ্ন তুলেছেন যাদবপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ সায়নী ঘোষ। মঙ্গলবার বাজেট পেশ হওয়ার পর থেকে তার ওপর চলছে আলোচনা।

বিভিন্ন দলের সাংসদেরা প্রশ্ন তুলছেন। সোমবারের পর বৃহস্পতিবারও সায়নী ঘোষকে প্রশ্ন করতে দেখা গিয়েছে। যাদবপুরের সাংসদ বলেছেন, বহু বয়স্ক মানুষ বিমানে যাতায়াত করেন। শারীরিক অসুস্থতার কারণে ও সময় বাঁচানোর জন্য যাতায়াত করেন তাঁরা। কিন্তু তাঁর প্রশ্ন হল, সেই বয়স্ক যাত্রীদের জন্য কি ভাড়ায় কোনও সুবিধা পাওয়া যায়। যদি পাওয়া যায়, তাহলে তার প্রক্রিয়া কী। আর যদি না থাকে, তাহলে এমন কিছু করা কি সম্ভব। তবে সায়নী ঘোষের প্রশ্নের অবশ্য সদুত্তর মেলেনি। জবাবে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিনজারাপু রামমোহন নাইডু জানিয়েছে, এই বিষয়টি নিয়ে তিনি আলোচনা করবেন। এর আগে সোমবার মেট্রো সম্প্রসারণ নিয়ে সংসদে প্রশ্ন করেছিলেন সায়নী ঘোষ। তাঁর প্রশ্ন ছিল, কবি সুভাষ থেকে বারুইপুর পর্যন্ত মেট্রো সম্প্রসারণের কাজে অনুমোদন মিললেও কোনও কাজ হয়নি।