ক্ষমা চাওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ সাকেতের, খারিজ আদালতে

0
116
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতেই হবে। রাষ্ট্রসংঘের প্রাক্তন সহকারী মহাসচিব তথা কেন্দ্রীয় মন্ত্রী লক্ষ্মী পুরীর করা মানহানির মামলায় তৃণমূল সাংসদ সাকেত গোখলের আর্জি খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট।

বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব জানিয়েছেন, গোখলে যে দেরিতে আবেদন করেছেন, তার গ্রহণযোগ্যতা নেই। গত বছর পয়লা জুলাই আদালত যে রায় দিয়েছিল সেটি খারজি করতে চেয়ে আবেদন করেছিলেন, কিন্তু তা অনেক দেরিতে জমা পড়েছে। সেই আবেদনও খারিজ করে দেওয়া হয়েছে। হাইকোর্টের মতে, গোখলের এক্স হ্যান্ডেল পোস্টগুলি ছিল উদ্দেশ্যপ্রণোদিত, মিথ্যা ও সম্মানহানিকর।

এক্স পার্টি রায়ে আদালত নির্দেশ দিয়েছিল-গোখলেকে সংবাদমাধ্যমে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং তাঁর এক্স অ্যাকাউন্টেও ৬ মাস ধরে ক্ষমা প্রার্থনার বার্তা রাখতে হবে।