গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Sports লিভারপুল স্কোয়াডে ফিরছেন সালাহ

    লিভারপুল স্কোয়াডে ফিরছেন সালাহ

    0
    118
    ছবি সৌজন্যে : এক্স

    মোহাম্মদ সালাহকে ব্রাইটনের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচের জন্য লিভারপুলের স্কোয়াডে রাখা হয়েছে। প্রধান কোচ আর্নে স্লটের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    জানানো হয়েছে, একাধিক খেলোয়াড় ইনজুরিতে থাকায় দলের স্বার্থে সালাহকে দলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন স্লট।তবে সালাহ–সংক্রান্ত জটিলতা এখনো পুরোপুরি কাটেনি।বলা হয়েছে, আফ্রিকা কাপ অব নেশন্স চলাকালীন সময়ে লিভারপুল কর্তৃপক্ষ ও সালাহর এজেন্ট রামি আব্বাসের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে। জাতীয় দলের দায়িত্ব পালনের জন্য মিশরের উদ্দেশে রওনা দেবেন সালাহ।সম্প্রতি ক্লাবে নিজের ভূমিকা নিয়ে প্রকাশ্যে হতাশা জানান লিভারপুলের তারকা ফরোয়ার্ড। তিনি দাবি করেন, নিজেকে থ্রোন্ড আন্ডার দ্য বাস বা, অবহেলিত মনে হচ্ছে।এর পরই ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের স্কোয়াড থেকে বাদ পড়েন তিনি।

    লিভারপুলের শেষ তিনটি প্রিমিয়ার লিগ ম্যাচের মধ্যে দুটিতেই সালাহ ছিলেন বেঞ্চে এবং মাঠে নামার সুযোগ পাননি।লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-৩ ড্র ম্যাচের পর ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড নিজের হতাশার কথা খোলাখুলি জানান।