
লিভারপুলের ডাগআউটে দাঁড়িয়ে থাকা ব্যক্তি বদলে গেলেও বদলাননি মোহাম্মদ সালাহ। ইয়ুর্গেন ক্লপের জায়গা আর্নে স্লট আসলেও মিশরীয় ফরোয়ার্ড যেন চিরসবুজ। তার চিরসবুজ থাকার টনিক হচ্ছে গোল।
আর সেই ক্ষিদে যেন তার মেটেই না।বক্সিং ডেতেও ব্যতিক্রম কিছু হয়নি। যথারীতি উদযাপন করেছেন সালাহ।লেস্টার সিটির বিপক্ষে গোল করে রেকর্ডও গড়েছেন তিনি। প্রিমিয়ার লিগে নির্দিষ্ট ক্লাবের হয়ে ২৫০ গোলে অবদান রাখা চতুর্থ ফুটবলার তিনি।লিভারপুলের হয়ে ১৭১ গোলের বিপরীতে সাহায্য করেছেন ৭৯টি। তার সামনে আছেন টটেনহামের প্রাক্তন স্ট্রাইকার হ্যারি কেইন ,২৫৯, ম্যানচেস্টার ইউনাইটেডের দুই কিংবদন্তি রায়ান গিগস ২৭১ এবং ওয়েইন রুনি ২৭৬।অ্যানফিল্ডে আরেকটি মাইলফলকও স্পর্শ করেছেন সালাহ। প্রিমিয়ার লিগে ঘরের মাঠে ১০০ গোল করা ৮ম খেলোয়াড় তিনি।লিভারপুলের হয়ে করেছেন ৯৮ গোল। আর বাকি দুটি করেছেন চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে। তার মাইলফলকের দিনে লেস্টার সিটির বিপক্ষে ৩-১ ব্যবধানের জয় পেয়েছে অলরেডরা।দলের হয়ে বাকি গোল দুটি করেছেন কোডি গাকপো ও কার্টিস জোন্স। অন্যদিকে শুরুতেই দলকে এগিয়ে দেওয়া গোলটি করেছিলেন লেস্টারের জর্ডান আইইউ।এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরো মজবুত করেছে লিভারপুল।১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে চূড়ায় তারা। ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা চেলসির চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে তারা। একটা ম্যাচ আবার বেশিও খেলেছে ব্লুজরা। ম্যাচ শেষে তাই চাম্পিয়নশিপ জয়ের কথাই জানিয়েছেন সালাহ।
শেষ ২০১৯-২০ সিজনে লিগ জিতেছিল লিভারপুল। এরপর আর সেই স্বাদ নেওয়া হয়নি। এবার চাম্পিয়নশিপ খরা ঘুঁচানোর কথা জানিয়ে এ সিজনে ১৬ গোল করা সালাহ বলেছেন,এ বছরের অনুভূতিটা ভিন্ন। প্রিমিয়ার লিগ জিততে চান।









