ব্যবসায়ীর অপহরণ ঘিরে উত্তপ্ত সালানপুর, গাড়ি ভাঙচুর

0
131
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
ব্যবসায়ীর অপহরণ ঘিরে উত্তপ্ত আসানসোলের সালানপুর। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ।
৪ অপহরণকারীকে গ্রেফতারও করেছে পুলিশ। ধৃতদের থানায় আনার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। অপহরণকারীদের গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পরে পুলিশ পরিস্থিতি আনে। জানা গিয়েছে মঙ্গলবার সকালে সালানপুরের পশু ব্যবসায়ী সামসুর আনসারিকে ধানগুড়ি এলাকা থেকে অপহরণ করে দুষ্কৃতীরা। পরিবারের দাবি অপহরণের পর মুক্তিপণ চেয়ে ফোন করে দুষ্কৃতীরা। এরপরেই পরিবারের তরফে থানায় অভিযোগ জানানো হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে জামুলিয়ার কুলটির শ্মশানে লুকিয়ে রাখা হয়েছে ব্যবসায়ীকে। এরপরে সেখানে অভিযান চালিয়ে সামসূরকে উদ্ধার করে পুলিশ।
গ্রেফতার করা হয় ৪ অপহরণকারীকে। এদিকে অপহরণকারীদের সালামপুর থানায় নিয়ে আসার পরে গাড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।