
বলিউডে দীর্ঘদিন ধরেই অভিনেতা ও অভিনেত্রীদের মধ্যে পারিশ্রমিকের বৈষম্য নিয়ে বিতর্ক রয়েছে।তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই ব্যবধান কমতে শুরু করেছে।
এখন হিন্দি সিনেমায় নায়িকারা শুধু অভিনয়েই নয়, আয় দিয়েও পুরুষ সহকর্মীদের টক্কর দিচ্ছেন।বর্তমানে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। ছবি প্রতি তার আয় এখন ১৫ থেকে ২০ কোটি টাকা। কয়েক বছর ধরেই শীর্ষে রয়েছেন এই অভিনেত্রী। অভিনয়ের দক্ষতা, জনপ্রিয়তা ও ধারাবাহিক হিট ছবির কারণে তার পারিশ্রমিকও বেড়েছে উল্লেখযোগ্যভাবে। শাহরুখ খানের সঙ্গে পাঠান ও জওয়ান মুক্তির পর দীপিকাকে সম্প্রতি দেখা গেছে কাল্কি ২৮৯৮ এডি-তে। শিগগিরই তিনি হাজির হবেন সিংহাম সিরিজের নতুন কিস্তিতে।তালিকার দ্বিতীয় স্থানে আছেন আলিয়া ভাট, ছবিপ্রতি আয় প্রায় ১৫ কোটি টাকা। প্রাথমিকভাবে স্টার কিড হিসেবে সমালোচিত হলেও, একের পর এক শক্তিশালী চরিত্রে অভিনয় করে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন তিনি। গাঙ্গুবাই কাঠিয়াবাই, ডার্লিং, রকি অর রানী কি প্রেম কাহানি ও ব্রহ্মাস্ত্র, সবকটিতেই আলিয়ার অভিনয় প্রশংসিত হয়েছে।তৃতীয় স্থানে রয়েছেন কারিনা কাপুর।
দু’ দশকের বেশি সময় ধরে বলিউড মাতানো অভিনেত্রীর ছবিপ্রতি আয় ৮ থেকে ১১ কোটি টাকা। বাণিজ্যিক সিনেমার পাশাপাশি চামেলি, ওমকারা–র মতো গুণগত মানসম্পন্ন ছবিতেও দর্শকদের মন জয় করেছেন নবাব পত্নী।চতুর্থ স্থানে আছেন ক্যাটরিনা কাইফ, আর পঞ্চমে শ্রদ্ধা কাপুর। দুজনেই ধারাবাহিকভাবে জনপ্রিয়তা ধরে রেখেছেন। তাদের পরেই রয়েছেন কৃতি শ্যানন, কিয়ারা আদবানি ও কঙ্গনা রানাওয়াত।








