গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata কংগ্রেসের একলা চলো’র বার্তায় সেলিম-নওশাদ

    কংগ্রেসের একলা চলো’র বার্তায় সেলিম-নওশাদ

    0
    72
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের রাজ্য নেতৃত্ব হাইকমান্ডকে জানিয়ে দিয়েছে, কর্মীরা চাইছেন ২৯৪ আসনে একাই লড়ুক কংগ্রেস। 

    অর্থাৎ একবার তৃণমূল কংগ্রেস, একবার বাম-নওশাদ নয়, সাংগঠনিক শক্তি নিয়েই একা লড়তে পারবে কংগ্রেস। এরপরেই রাজ্য বিধানসভায় তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, কংগ্রেস আলাদা দল, ওঁরা ওঁদের কথা তো বলবেনই, এতে অসুবিধার কী রয়েছে। যদিও এই বিষয়ে ২০২১-র জোটসঙ্গী আইএসএফের নওশাদ সিদ্দিকি বলছেন, এখনও আশা করবেন জাতীয় কংগ্রেস এই জোটে আসুক।

    তৃণমূল-বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য, কিন্তু যদি না আসে তাহলে পশ্চিমবঙ্গের মানুষ তাদের কীভাবে গ্রহণ করবে, সেটা বাংলার মানুষের উপর নির্ভর করছে।এই প্রসঙ্গে সিপিএমের রাজ্য সম্পাদক মহঃ সেলিমের দাবি, বিজেপি এবং তৃণমূল সম্পর্কে অবস্থান কংগ্রেসকে স্পষ্ট করতে হবে। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হলে সবাইকে একসঙ্গে আসতে হবে।কংগ্রেস ঠিক করবে তাদের অবস্থান কী হবে।