কাদের আড়াল করতে চিকিৎসকদের বলির পাঁঠা, প্রশ্ন জুনিয়রদের

0
169
ছবি সৌজন্যে : নিজস্ব
কাদের আড়াল করতে চিকিৎসকদের বলির পাঁঠা করা হচ্ছে। প্রশ্ন তুলে ফের পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা।
মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতির মৃত্যুতে গাফিলতির অভিযোগে ১২ জন জুনিয়র, সিনিয়র চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়া, অনিকেত মাহাতরা প্রশ্ন তুলেছেন যদি চিকিৎসকদের গাফিলতিই থাকত তবে কেন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের আরএল স্যালাইন, অপারেশন ব্যান করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টেও অপারেশনঘটিত কারণে মৃত্যুর কথা বলা হয়নি। রিপোর্টে উল্লেখ রয়েছে সেপটিক শকের জন্য মৃত্যু হয়েছে। যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ তাদের বিরুদ্ধে কেন কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। এদিকে আসফাকুল্লা নাইয়ার বাড়িতে পুলিশের তল্লাশি এবং অভয়ার বিচারের দাবিতে ফের কলকাতায় মিছিল করেছেন জুনিয়রা। আর জি কর মেডিক্যাল থেকে শ্যামবাজার পাঁচ মাথা পর্যন্ত মিছিল করেছেন তাঁরা।
অভয়ার বিচারের দাবিতে পথে নেমেছিলেন রাত দখল ঐক্য মঞ্চ এবং অভয়া মঞ্চের সদস্যরা। সুবোধমল্লিক স্কোয়ার থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল করেন তাঁরা।