
মেদিনীপুর মেডিক্যালে স্যালাইনকাণ্ডের প্রতিবাদ করায় মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ১৬ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
পুলিশের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে। কালো তালিকাভুক্ত সংস্থা পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তৈবি রিঙ্গার ল্যাকটেট স্যালাইন দেওয়ায় প্রসূতি মৃত্যু এবং আরও ৪ প্রসূতির সঙ্কটাপন্ন হওয়ার অভিযোগ ওঠে মেদিনীপুর মেডিক্যাল কলেজে। এই ঘটনার প্রতিবাদে স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মেদিনীপুর মেডিক্যালে বিক্ষোভ মিছিল করে বাম ছাত্র যুবরা। মিছিল পঞ্চর চক থেকে রিং রেড হয়ে জেলাশাসকের অফিসে পৌঁছলে আটকে দেয়। বিক্ষোভকারীদের সঙ্গে মীনাক্ষীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেধে যায়।
এই ঘটনায় কোতয়ালি থানার তরফে করা মামলায় মীনাক্ষীদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, গালাগালি, পাথর ছুড়ে পুলিশের সুরক্ষা সরঞ্জামের ক্ষতি সহ একাধিক অভিযোগ আনা হয়েছে।






