গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata স্যালাইন কেলেঙ্কারি, জরুরি বৈঠকে মুখ্যসচিব  ১১

    স্যালাইন কেলেঙ্কারি, জরুরি বৈঠকে মুখ্যসচিব  ১১

    0
    199
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    মেদিনীপুর মেডিক্যালে সেলাইন কেলেঙ্কারির জেরে এবার হস্তক্ষেপ করেছেন খোদ মুখ্যসচিব মনোজ পন্থ। সোমবার সকালে মেদিনীপুর ফেরত তেরোজনের বিশেষজ্ঞ দলের সঙ্গে যখন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বৈঠক করছিলেন, তখনই তাঁকে তলব করা হয় রাজ্য সচিবালয় নবান্নে।
    একইসঙ্গে ডেকে পাঠানো হয়, স্বাস্থ্য দফতরের ৪ অধিকর্তাকে। নবান্ন সূত্রে খবর, নিষিদ্ধ স্যালাইন ব্যবহার এবং প্রসূতি মৃত্যুর ঘটনায় একাধিক অনিয়ম প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে। আর তারপরেই মুখ্যসচিব সপ্তাহের শুরুতেই তড়িঘড়ি ডেকে পাঠান স্বাস্থ্য সচিবকে। আর আগে ঘটনার খবর প্রকাশ আসতেই, শনিবারই স্বাস্থ্য সচিবের রিপোর্ট তলব করেছিলেন মুখ্যসচিব ডক্টর মনোজ পন্থ। পশ্চিমবঙ্গ ফার্মাসিটিক্যাল তৈরি স্যালাইন কিভাবে মেদিনীপুর মেডিক্যালে দেওয়া হচ্ছিল, তা জানতে চেয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিকে এই ঘটনার প্রতিবাদে এবং স্বাস্থ্য সচিবের বদলির দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছে কংগ্রেস।
    দলের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকারের অভিযোগ, রাজ্যে যেভাবে বেআইনি ওষুধের কারবার চলছে, তাতে তারা উদ্বিগ্ন যে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বান্দ্যপাধ্যায় যে ওষুধটি খান, সেই ওষুধও জাল কিনা।