গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Entertainment সালমান-আমির ‘পথপ্রদর্শক’ : রাম চরণ 

    সালমান-আমির ‘পথপ্রদর্শক’ : রাম চরণ 

    0
    6
    ছবি সৌজন্যে : এক্স

    দক্ষিণী সিনেমার সুপারস্টার রাম চরণ,বলিউডের দুই মেগাস্টার আমির খান ও সালমান খানের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তার আসন্ন স্পোর্টস ড্রামা,পেদ্দি সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এসে তিনি জানিয়েছেন, সালমান খানের সুলতান এবং আমির খানের দঙ্গল-এর মতো কালজয়ী সিনেমাগুলোই তাদের এই ঘরানার গল্প বলার সাহস ও আত্মবিশ্বাস জুগিয়েছে।

    আমির ও সালমানকে ধন্যবাদ জানিয়ে রাম চরণ বলেছেন, স্পোর্টস ঘরানার সিনেমার জন্য তারাই মূলত পথ তৈরি করে দিয়েছেন, যা পরবর্তী প্রজন্মের অভিনেতাদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে।অনুষ্ঠানে সিনেমাটির নির্মাণ প্রক্রিয়ার পেছনে থাকা দীর্ঘ আবেগ ও শারীরিক পরিশ্রমের কথাও তুলে ধরেছেন অভিনেতা। রাম চরণ জানিয়েছেন, বিগত দুটি বছর ধরে তিনি এই সিনেমাটির সঙ্গে মিশে আছেন, অন্যদিকে পরিচালক বুচি বাবু সানা প্রায় পাঁচ বছর ধরে এই গল্পটি নিয়ে বেঁচে আছেন।প্রজেক্টটির প্রতি পরিচালকের এই একাগ্রতা ও নিষ্ঠার ভূয়সী প্রশংসাও করেছেন তিনি।তবে কুস্তির মতো একটি জমজমাট স্পোর্টস ড্রামা অ্যাকশনে রূপ দেওয়া মোটেও সহজ ছিল না, এর জন্য রাম চরণকে বেশ কিছু শারীরিক আঘাতও সইতে হয়েছে। ট্রেলার লঞ্চের মঞ্চে কিছুটা রসিকতা করেই অভিনেতা জানিয়েছেন, কুস্তির একটি দৃশ্যের শুটিং করার সময় তার হাতের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। পরিচালকের দিকে মজার ছলে আঙুল তুলে তিনি বলেন, বুচি বাবুর কারণেই তার এই ইনজুরি হয়েছে; কারণ শুটিংয়ের জন্য পেশাদার অভিনেতাদের বদলে পরিচালক সত্যিকারের কুস্তিগিরদের নিয়ে এসেছিলেন। তবে এই চোট বা আঘাতগুলো তার কাছে এখন একটি সুন্দর স্মৃতি হয়ে থাকবে বলে জানান তিনি।

    বুচি বাবু সানা পরিচালিত,পেদ্দি সিনেমাটি শুধু একটি সাধারণ স্পোর্টস ড্রামা নয়, এর চেয়েও অনেক বেশি কিছু হতে যাচ্ছে বলে ইঙ্গিত মিলেছে ট্রেলারে।গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে দৃঢ়চেতা এক গ্রামবাসীকে কেন্দ্র করে, যিনি স্পোর্টস বা খেলাধুলাকে হাতিয়ার করে তার পুরো সমাজকে ঐক্যবদ্ধ করেন এবং এক শক্তিশালী প্রতিপক্ষের হাত থেকে নিজের গ্রামের আত্মমর্যাদা রক্ষা করেন।