
মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী তথা এনসিপি নেতা বাবা সিদ্দিকির মৃত্যু পর প্রথমবার প্রকাশ্যে সলমন খান। কড়া নিরাপত্তার ঘেরাটোপে ব্যান্দ্রায় মাউন্ট মেরি স্কুলের ভোটকেন্দ্রে হাজির হয়েছিলেন অভিনেতা।
সলমন খান যখন মাউন্ট মেরি স্কুলে হাজির হন, সেই সময় কয়েকশ পুলিশ কর্মীকে সেখানে মোতায়েন ছিলেন। সেই সঙ্গে ছিল সলমন খানের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাও। সলমনকে দেখার জন্য তাঁর অসংখ্য অনুরাগী ভোটকেন্দ্রের পাশে থাকলেও, সেখানে দাঁড়াতে দেখা যায়নি অভিনেতাকে। অন্যদিকে, মুম্বইয়ে স্ত্রী গৌরী খান, পুত্র আরিয়ান খান এবং কন্যা সুহানা খানকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন শাহরুখ খান। সকাল থেকেই মুম্বইয়ের ভোটকেন্দ্রগুলিতে নজরে পড়েছে বলিউড সেলেবদের ভিড়। আন্ধ্রে পশ্চিমের সেন্ট জোসেফ রোড পালি চিম্বাই মুম্বই পাবলিক স্কুলে কন্যা সারা এবং স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরকে ভোট দিয়েছেন সচিন তেন্ডুলকর ৷ ভোট দিয়েছেন অক্ষয় কুমার, রণবীর কাপুর, শ্রদ্ধা কাপুর, মাধুরী দীক্ষিত, কারিশমা কাপুর, রাজকুমার রাও, কার্তিক আরিয়ান, অনন্যা পাণ্ডে, অনুপম খের, জাভেদ আখতার, আলি ফজলরা। মহারাষ্ট্রের প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাস রাও দেশমুখের পুত্র তথা অভিনেতা রীতেশ দেশমুখ ভোট দিয়ে বলেছেন, মহা বিকাশ আগাড়িই মহারাষ্ট্রে সরকার গড়বে। তাঁর দুই ভাই-ই জিতবে। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী তথা অভিনেত্রী জেনেলিয়াও।
এনসিপি নিরাপত্তার ঘেরাটোপে ভোট দিতে দেখা গিয়েছে বান্দ্রার ভোটগ্রহণ কেন্দ্রে দেখা মিলেছিল সেলিম খান, আরবাজ খানদের।তবে শুধু তারকারা নন মহারাষ্ট্রের ভোটকেন্দ্রে ছিল রাজনীতিবিদেরও ভিড়।
ছবি সৌজন্যে : নিজস্ব
