
আগামী এপ্রিল মাসে নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন বলিউড তারকা সালমান খান।ছবিটি পরিচালনা করবেন দক্ষিণের মহর্ষী খ্যাত ভামসি পাইদিপাল্লি।
সোশ্যাল মিডিয়ায় নিজেই নতুন ছবির ঘোষণা দিয়েছেন সালমান খান। তবে গল্প বা অন্যান্য কিছু সম্পর্কে এখনো বিস্তারিত জানাননি।তবে ছবিটি ২০২৭ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এদিকে বর্তমানে সালমান খান ব্যস্ত যুদ্ধভিত্তিক ছবি মাতৃভূমি নিয়ে। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিতে তার বিপরীতে রয়েছেন চিত্রাঙ্গদা সিং।
ছবিটি মুক্তি পাওয়ার কথা ১৭ এপ্রিল।এ ছাড়া সালমান খানকে শেষে দেখা গেছে সিকান্দার-এ, যেটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস।
