পাকিস্তানে নিষিদ্ধ সালমান খান

0
201
ছবি সৌজন্যে : এক্স

বেশ কিছুদিন আগে পাকিস্তান ও বেলুচিস্তানকে ভিন্ন দেশ হিসেবে মন্তব্য করে তুমুল বিতর্কের মুখে পড়ে ছিলেন বলিউড তারকা সালমান খান।

সেই মন্তব্যের জের ধরে এবার সালমান খানের বিরুদ্ধে ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে সিডিউল-৪ তালিকায় অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান সরকার। বলা হয়েছে, পাকিস্তানের এই তালিকা ব্ল্যাক লিস্ট হিসেবে পরিচিত। এ তালিকায় সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন ব্যক্তিদের নাম থাকে।এবার এই তালিকায় ফেলা হয়েছে সালমানকে।এর আগে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জয় ফোরাম-এ একসঙ্গে হাজির ছিলেন সালমান খান, শাহরুখ খান ও আমির খান।আলোচনা চলছিল মধ্যপ্রাচ্যে ভারতীয় সিনেমার ক্রমবর্ধমান জনপ্রিয়তা নিয়ে।কথোপকথনের মাঝে সালমান খান বলেন, এখন যদি সৌদি আরবে কোনো হিন্দি ছবি মুক্তি দেওয়া হয়, সেটা সুপারহিট হবে।তামিল, তেলুগু বা মালয়ালম সিনেমাও শত কোটি টাকার ব্যবসা করবে,কারণ, এখানে অনেক দেশের মানুষ কাজ করছেন।এখানে বেলুচিস্তান থেকে এসেছে, আফগানিস্তান থেকে এসেছে, পাকিস্তান থেকেও এসেছে,সবাই এখানে কাজ করছে।

তারপর সালমানের এই মন্তব্যে পাকিস্তান সরকারের একাংশ ক্ষোভ প্রকাশ করে।কারণ, তিনি বেলুচিস্তান ও পাকিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করেন, যা পাকিস্তানের কাছে সংবেদনশীল ও বিতর্কিত বিষয়। সালমান খানের এই মন্তব্যে পাকিস্তানে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হলেও ভারতীয় সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।বেশিরভাগ নেটিজেন বলছেন, সালমানের বক্তব্য ভুল ব্যাখ্যা করা হয়েছে।