রণবীরের পর সালমানের পরিবারকে হুমকি

0
92
ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

বলিউডে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।রোহিত শেঠির বাড়ির সামনে গুলি চালনার ঘটনার পর সম্প্রতি হুমকি পান অভিনেতা রণবীর সিং।

এবার ই-মেইলের মাধ্যমে হুমকি বার্তা এসেছে সালমান খানের ঘনিষ্ঠ এক পরিবারের সদস্যের কাছে। সেখানে কয়েক কোটি টাকা দাবি করা হয়েছে বলে জানা গেছে।খবর, যে ব্যক্তির কাছে ই-মেলটি এসেছে, তিনিও চলচ্চিত্র জগতের পরিচিত মুখ। হুমকি বার্তায় প্রেরকের সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের যোগ থাকার দাবি করা হয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী পুরো বিষয়টি নজরদারিতে রেখেছে।নিরাপত্তাজনিত কারণে হুমকি পাওয়া ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।অন্যদিকে, হোয়াটসঅ্যাপ ভয়েস নোটের মাধ্যমে রণবীর সিংয়ের কাছেও মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। অভিনেতার অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।উল্লেখ্য,১ ফেব্রুয়ারি ভোরে পরিচালক রোহিত শেঠির বাড়ির সামনে চার রাউন্ড গুলি চালানোর ঘটনা ঘটে, যা নিয়ে চাঞ্চল্য ছড়ায়।

এর আগেও একাধিকবার বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে সালমান খানকে হুমকি দেওয়া হয়েছে বলে জানা যায়।সব মিলিয়ে ক্রমাগত এই হুমকির ঘটনায় বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।