
বলিউড অভিনেতা সলমন খানকে ফের হুমকি দিয়েছে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের গোষ্ঠী। মুম্বইয়ের ট্র্যাফিক কন্ট্রোল রুমে বৃহস্পতিবার রাতে ওই হুমকি বার্তা গিয়েছে।
এই হুমকির নেপথ্যে রয়েছে একটি গান। যা সলমনের সঙ্গে বিষ্ণোই গোষ্ঠীকে সংযুক্ত করেছে বলে অভিযোগ। তাতেই নতুন করে ক্ষুব্ধ হয়েছেন গ্যাংস্টারের অনুগামীরা। ওই গান যিনি লিখেছেন, তাঁর বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া হবে বলে জানিয়েছেন তাঁরা। হুমকিতে বলা হয়েছে, এক মাসের মধ্যে ওই গানের লেখককে খুঁজে প্রতিশোধ নেওয়া হবে। সলমনের উদ্দেশে তাদের সরাসরি বার্তা, ক্ষমতা থাকলে ওই গান যে বা যারা লিখেছে, তাদের বাঁচিয়ে দেখান। এর আগেও একাধিকবার সলমন খানকে খুনের হুমকি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার খুনের হমকি গিয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের জন্য। অভিযুক্তদের খুঁজে বের করতে তৎপর পুলিশ।
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্ত্বমূলক









