
মেগাস্টার সালমান খানের ৬০ তম জন্মদিনে নেটদুনিয়ায় মুক্তি পেয়েছে নতুন সিনেমা,দ্য ব্যাটল অফ গালওয়ান’র টিজার। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সালমান খান।
সালমান খান ফিল্মস ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে,দ্য ব্যাটল অফ গালওয়ান’র টিজার। ১ মিনিট ১২ সেকেন্ডের টিজারে নতুন রূপে ধরা দিয়েছেন সালমান। সিনেমার টিজারটি নিজের ভেরিফাইড ফেসবুকে শেয়ার করে হ্যাশট্যাগ দিয়ে সিনেমার নাম লিখে নায়ক লিখেছেন, টিজার আউট নাও। টিজারে সালমানকে দেখা গিয়েছে একজন ভারতীয় সেনা হিসেবে।
খবর,দ্য ব্যাটল অফ গালওয়ান সিনেমা ২০২০ সালে ভারত-চীন সীমান্তে হওয়া গালওয়ান সংর্ঘষের উপর ভিত্তি করে তৈরি। সিনেমার অভিনয় নিয়ে তাই পুরোপুরি সিরিয়াস সালমান। এদিকে তার অভিনীত শেষ সিনেমা, সিকান্দার। যে সিনেমা আশানুরূপ দর্শকপ্রিয়তা অর্জন করতে পারেনি। তাই,দ্য ব্যাটল অফ গালওয়ান দিয়েই বলিউডে আবারও বড় ঝড় তুলতে চান মেগাস্টার সালমান খান।









