গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National সলমনকে খুনের হুমকি, গ্রেফতার গীতিকার

    সলমনকে খুনের হুমকি, গ্রেফতার গীতিকার

    0
    149
    সলমন খানকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে এক তরুণ গীতিকারকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ।অভিনেতার থেকে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নাম করে ৫ কোটি টাকা দাবির অভিযোগও রয়েছে ওই গীতিকারের বিরুদ্ধ।
    জানা গিয়েছে, ওই তরুণ সলমন খানকে হুমকি দিয়ে নিজের গান জনপ্রিয় করার চেষ্টা করেছিলেন। ২৪ বছর বয়সী ওই গীতিকারের নাম সোহেল পাশা। কর্নাটকের রায়চুরের বাসিন্দা তিনি। তাঁর লেখা গান যাতে জনপ্রিয় হয়, তার চেষ্টা করছিলেন সোহেল পাশা। ৭ নভেম্বর মুম্বই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইন নম্বরে প্রচুর মেসেজ আসতে থাকে এই মর্মে যে সেই ব্যক্তি যিনি সলমন খানকে হুমকি দিয়েছেন, তিনি লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্য। বলা হয় অভিনেতা যদি ৫ কোটি টাকা না দেন, তাহলে তাঁকে মেরে ফেলা হবে। এমনকি ম্যায় সিকন্দর হুঁ গানটির গীতিকারকেও মেরে ফেলা হবে বলে হুমকি আসে সেই ফোনে।এরপরেই মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা তদন্তের মাধ্যমে খুঁজে পায় যে মোবাইল নম্বর থেকে মেসেজ এসেছিল, সেটি রায়চুর এলাকার। আর তাই কর্নাটকে একটি তদন্তকারী দল পাঠানো হয়।
    ভেঙ্কটেশ নারায়ণ নামের সেই নম্বরের মালিককে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, কয়েকদিন আগে বাজারে এক অপরিচিত লোক তাঁর ফোন থেকে কল করতে চায়, আর তদন্তে দেখা যায় সেই অপরিচিত ব্যক্তি নিজের ফোনে ভেঙ্কটেশ নারায়ণের ফোন নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে নিয়েছিলেন। 
    ছবি  সৌজন্যে : ওয়েবসাইট