গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Entertainment মায়ের প্রশ্নে মুখ খুললেন সালমান 

    মায়ের প্রশ্নে মুখ খুললেন সালমান 

    0
    6
    ছবি সৌজন্যে : এক্স

    সুপারস্টার সালমান খানের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে নেটদুনিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। একা ও একাকিত্ব নিয়ে অভিনেতার সেই রহস্যময় পোস্টের পর ফ্যানদের মনে নানা প্রশ্নের উদয় হয়।

    এমনকি খোদ অভিনেতার মা সালমা খানও চিন্তিত হয়ে ছেলেকে জিজ্ঞেস করে বসেন,কী হয়েছে বাবা? অবশেষে মায়ের সেই প্রশ্নের সূত্র ধরেই পুরো বিষয়টির আসল সত্য সামনে আনলেন সালমান।নতুন একটি পোস্টে ফ্যানদের আশ্বস্ত করে অভিনেতা জানিয়েছেন, তিনি আসলে নিজের একাকিত্বের কথা বলছিলেন না। একটি বড় ও ভালোবাসায় ঘেরা পরিবার এবং কোটি কোটি ফ্যান ফলোয়ারের শুভেচ্ছা যার সঙ্গে রয়েছে, সে কীভাবে একা হতে পারে। সালমান রসিকতা করে বলেছেন, মাঝে মাঝে মানুষের ভিড়ে থাকতে থাকতে তিনি কিছুটা ক্লান্ত বোধ করেন, আর সেই কারণেই নিজের জন্য কিছুটা একান্ত সময় বা, মি-টাইম কাটাতে চেয়েছিলেন। তবে এবার আর নতুন কোনো ছবি পোস্ট না করেই সালমান সংবাদমাধ্যম ও ফ্যানদের উদ্দেশে লিখেছেন, তার এই কথাটিকে যেন ব্রেকিং নিউজ বানিয়ে ফেলা না হয়।মায়ের উদ্বেগের কথা জানিয়ে সবাইকে একদম দুশ্চিন্তামুক্ত থাকতে বলেছেন তিনি।এর আগে, রবিবার রাতে একটি অন্ধকার ঘরে সোফায় শুয়ে থাকার একটি ছবি পোস্ট করেছিলেন সালমান। ছবিতে তার সুগঠিত শরীর নজর কেড়েছিল সবার। তবে ছবির ক্যাপশনটিই ছিল আসল চমক। সেখানে তিনি লিখেছিলেন, নিজের সঙ্গে থাকার দুটি উপায় আছে,একা থাকা এবং একাকিত্ব। একা থাকাটা নিজের পছন্দ, আর একাকিত্ব হলো যখন কেউ পাশে থাকে না। এরপরই তিনি ফ্যানদের উদ্দেশে লেখেন, এখন এর পর তোমরা নিজেরাই বুঝে নাও কী করতে হবে।সালমানের এই পোস্টের নিচে মন্তব্যের বন্যা বয়ে যায়।

    তার ২০০৫ সালের সিনেমা লাকি-র সহ-অভিনেত্রী স্নেহা উল্লাল চরিত্রটির নাম ধরে খুনসুটি করে মন্তব্য করেছেন, সিনেমার শুটিংয়ের সময় সালমান কেন এমন ফিটনেস দেখাননি। এ ছাড়া অভিনেতার প্রাক্তন প্রেমিকা সংগীতা বিজলানি এবং ইউলিয়া ভান্তুরও সেই পোস্টে মন্তব্য করেছেন।