
৫ কোটি টাকা না দিলে সলমন খানের পরিণতিও হবে বাবা সিদ্দিকির মতো। এমনই হুমকি-বার্তা পৌঁছেছে মুম্বই পুলিশের কাছে।
হুমকি-বার্তা পেয়েই তৎপর হয়েছে পুলিশ। হুমকি-বার্তা কারা পাঠাল, এর নেপথ্যে লরেন্স বিশ্নোই গোষ্ঠী রয়েছে কিনা, তা যেমন খতিয়ে দেখা হচ্ছে, তেমনই বলিউড তারকার নিরাপত্তাও নিশ্ছিদ্র রাখতে চাইছে পুলিশ।জানা গিয়েছে, মুম্বই ট্র্যাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকি-বার্তাটি পাঠানো হয়। সেখানে লেখা হয়, সলমন খানের পরিণতি বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে। বিষয়টি হালকা ভাবে নেবেন না। যদি সলমন খান বেঁচে থাকতে চান আর লরেন্স বিশ্নোইয়ের সঙ্গে শত্রুতার অবসান চান, তবে তাঁকে ৫ কোটি টাকা দিতে হবে।যদি টাকা না দেওয়া হয়, তবে সলমন খানের অবস্থা বাবা সিদ্দিকির চেয়েও খারাপ হবে।কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে সলমন খানের বিরুদ্ধে।
সেই ঘটনার প্রতিশোধস্বরূপই বিশ্নোই দল তাঁকে একাধিকবার প্রাণে মারার হুমকি দিয়েছে। কয়েক মাস আগে বলিউড তারকার বাড়ির সামনে কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগ ওঠে।
ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
