গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata আশাকর্মী-প্যারাটিচারদের বিক্ষোভে উত্তাল সল্টলেক

    আশাকর্মী-প্যারাটিচারদের বিক্ষোভে উত্তাল সল্টলেক

    0
    30
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আশাকর্মীদের ডেপুটেশন ঘিরে আবারও বিক্ষোভে উত্তপ্ত স্বাস্থ্যভবন চত্বর। লোহার ব্যারিকেডে উঠে বিক্ষোভ আশাকর্মীদের, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি।
    দুই পক্ষের ধস্তাধস্তিতে তপ্ত হয়ে ওঠে এলাকা। বিক্ষোভকারীদের দাবি তাঁরা ভাতা নয়, যোগ্য পারিশ্রমিক দিতে হবে। এত অল্প টাকায় তাদের অতিরিক্ত কাজ করতে হচ্ছে। কর্মবিরতির কারণে তাঁদের টাকা কাটা হচ্ছে বলে অভিযোগ। দাবি দাওয়া না মানলে খেলা হবে বলে স্লোগান দিতে থাকেন স্বাস্থ্যকর্মীরা। ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পরে একআশাবর্মী। তাকে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কার্যত একই ছবি সল্টলেকের বিকাশভবনো চাকরিতে স্থায়ীকরণ, ন্যায্য বেতন কাঠামো করার দাবিতে প্যারা টিচাররা বিকাশভবনের সামনে জমায়েত করলে বাধা দেয় পুলিশ।
    এরপর পুলিশের সঙ্গে শিক্ষকদের ধস্তাধস্তি বেধে যায়। তাঁদের দাবি মানা না হলে বিকাশভবনের রাস্তা ছাড়বেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।