গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home North 24Pgs ভোটারদের হুমকি দিয়ে গ্রেফতার সল্টলেকের তৃণমূল নেতা

    ভোটারদের হুমকি দিয়ে গ্রেফতার সল্টলেকের তৃণমূল নেতা

    0
    22
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ভোটারদের হুমকি দিয়ে গ্রেফতার হয়েছেন সল্টলেকের তৃণমূল নেতা। নির্মল দত্ত নামে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা দস্তাবাদের তৃণমূল নেতার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
    তৃণমূল প্রার্থী সুজিত বসুর সমর্থনে নির্মল দত্তকে বলতে শোনা গিয়েছে আধার কার্ড, ভোটার কার্ড লিঙ্ক আছে। কাকে ভোট দিচ্ছেন সব জানতে পারবেন। এটুকু খেয়াল রাখবেন। হুঁশিয়ারি দিয়ে আরও বলেছেন অ্যাপ আছে। অ্যাপে দেখে নেবেন কার কী আছে না আছে। পরে যেন না বলে ভুল হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি এস নিউজ। ওই ভিডিও ডাইনালের পর নির্মল দত্তকে বিধাননগর থানায় তলব করা হয়েছিল। নির্মল দত্তর স্ত্রী আলো দত্ত বিধাননগর পুরসভার কাউন্সিলর। কমিশনের গাইডলাইন অনুযায়ী ভোটারদের গণতান্ত্রিক অধিকার রয়েছে ভোটদানের পর গোপনীয়তা রক্ষা করা। নির্মল দত্তর বক্তব্যে তা লঙ্ঘিত হয়েছে।
    এরপরেই গ্রেফতার করা হয় নির্মল দত্তকে। পরে বিধাননগর থানায় তোলা হলে ২৪ এপ্রিল পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।