
বিধাননগরের সল্টলেকের কাছে আনন্দলোক হাসপাতালে অগ্নিকাণ্ড-র ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে! মঙ্গলবার সকালে এ নিয়ে শোরগোল এলাকায়। ঘটনাস্থলে গিয়েছে দমকলবাহিনী।
ইতিমধ্যে রোগীদের স্থানান্তরের কাজ শুরু হয়েছে। কী ভাবে আগুন লেগেছে,পরিষ্কার নয়। তবে পুলিশের একটি সূত্রে খবর, এসি-তে শর্টশার্কিট হয়ে এই অগ্নিকাণ্ড। আনন্দলোক হাসপাতালের দ্বিতলে আগুন দেখা যায় প্রথমে। রাস্তা থেকে আগুন এবং কালো ধোঁয়া দেখতে পান পথচারীরা। খবর যায় দমকলের কাছে। তার কিছু ক্ষণের মধ্যে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তত ক্ষণে অবশ্য হাসপাতালের দ্বিতলের অপারেশন থিয়েটারের একাংশ আগুনের গ্রাসে।
দমকলের সঙ্গে সঙ্গে স্থানীয়েরাও আগুন নেবানোর কাজে হাত লাগান। সেই সঙ্গে রোগীদের বার করে আনার তোড়জোড় শুরু হয়।
