
আইইডি দিয়ে উড়িয়ে দেওয়া হবে স্বাস্থ্য ভবন। হুমকি মেল পেতেই হুলস্থূল পড়ে যায় সপ্তাহের প্রথম দিনে। খবর দেওয়া হয় বিধাননগর পুলিশকে।
এরপরেই বম্ব স্কোয়াডকে নিয়ে বিধাননগর পুলিশ স্বাস্থ্যভবনে পৌঁছয়। ঘিরে ফেলা হয় স্বাস্থ্যভবন। তন্নতন্ন করে খুঁজেও কোনও বিস্ফোরকের অস্তিত্ব পাওয়া যায়নি। পুলিশসূত্রে খবর মাদ্রাস টাইগার সংগঠন বলে দাবি করে ওই মেলটি পাঠানো হয়েছে। ৪টি আইইডি বিস্ফোরণের হুমকি দিয়ে মেলটি পাঠানো হয়েছে বলে খবর। যদিও তদন্ত করে জানা যায় এই সংগঠনের কোনও অস্তিত্বই নেই।
ভুয়ো মেলটি কোন আইডি দিয়ে পাঠানো হয়েছে খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা।








