কার্গিল বিজয় দিবসে সেনার বীরত্বকে কুর্নিশ

0
145
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
কার্গিল যুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২৬ তম কার্গিল বিজয় দিবস কর্মসূচির সূচনা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার্গিল যুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে তিনটি প্রকল্পের সূচনা করা হয়েছে।
শনিবার এক্স হ্যান্ডেলে রাষ্ট্রপতি লিখেছেন, কার্গিল যুদ্ধের সময় ভারতীয় সেনারা যে সাহস ও বীরত্ব দেখিয়েছেন দেশের জন্য যে আত্মত্যাগ করেছেন তাকে স্মরণ করে ভারত প্রতি বছর ২৬ জুলাই কার্গিল বিজয় দিবস উদযাপন করে। অন্যদিকে প্রধানমন্ত্রী জানিয়েছেন, সেনাবাহিনীর সেদিনের আত্মত্যাগ প্রতিটি প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে পৌঁছে শহিদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন। সেখানে উপস্থিত ছিলেন সিডিএস সহ তিন বাহিনার প্রধানরাও।
ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনটি প্রকল্পের উদ্বোধন করেছেন। যার মধ্যে একটি পোর্টাল রয়েছে, যেখানে দেশবাসী শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবে। এছাড়াও রয়েছে কিউআর-কোড ভিত্তিক অডিও গেটওয়ে, যার মাধ্যমে মানুষ ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের গল্প শুনতে পারবেন।