গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National অপারেশন সিঁদুর : জয়ার মন্তব্যে তুঙ্গে বিতর্ক

    অপারেশন সিঁদুর : জয়ার মন্তব্যে তুঙ্গে বিতর্ক

    0
    114
    ছবি সৌজন্যে : এক্স

    কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসবাদী হামলার পরে অপারেশন সিঁদুর-এর নাম নিয়ে প্রশ্ন তুলেছেন সমাজবাদী পার্টির সাংসদ তথা অভিনেত্রী জয়া বচ্চন। তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

    রাজ্যসভায় পহেলগাম হামলা নিয়ে আলোচনায় অংশ নিয়ে জয়া বচ্চন বলেন, আপনাদের যাঁরা বক্তৃতা লেখেন, তাঁদের অভিনন্দন জানাই। খুব বড় বড় নাম দেন আপনারা। কিন্তু এর নাম অপারেশন সিঁদুর কেন? সিঁদুর তো উজাড় হয়ে গেল। যাঁদের স্বামী খুন হলেন, তাঁদের সিঁদুর মুছে গিয়েছে।বক্তব্য চলাকালীন শাসকদলের কিছু সাংসদ জয়ার বক্তব্যে বাধা দিতে গেলে তিনি ধমক দেন। ক্ষোভ উগরে বলেন, আপনারা বলবেন না আমি বলব? আপনারা যখন কথা বলেন, তখন তো  থামাই না। একজন মহিলা যখন কথা বলেন, তখন আমি কখনও বাধা দিই না। তাই দয়া করে ভাষার প্রতি সচেতন থাকুন।এখানেই থেমে থাকেননি সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন। পাশেই বসে থাকা শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী তাঁকে শান্ত করার চেষ্টা করলে, জয়ার প্রতিক্রিয়া, প্রিয়াঙ্কা, আমাকে থামানোর চেষ্টা কোরো না। যদিও প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া ছিল খানিকটা অন্যরকম।এর আগে পহেলগামের বৈসরন ভ্যালিতে জঙ্গি হামলায় ২৬ জনের মৃত্যু,হামলায় মৃতদের পরিবারকে স্মরণ করে বক্তব্য শুরু করেছিলেন জয়া। পরে সরকারি পদক্ষেপ ও গোয়েন্দা ব্যর্থতা নিয়েও প্রশ্ন তোলেন।এদিকে বিজেপির তরফে পাল্টা আক্রমণ করেন দলের মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা।

    তিনি বলেন, জয়া বচ্চনজির মন্তব্যেই বিরোধীদের মনোভাব স্পষ্ট। সন্ত্রাসবাদীরা সিঁদুর মুছে দিয়েছে ঠিকই, কিন্তু সিঁদুর শুধু সাজের প্রতীক নয়, এটা শক্তি ও সক্ষমতারও প্রতীক।