
দক্ষিণী জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু বিচ্ছেদের পর দীর্ঘদিন একাকী ছিলেন। অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর ফ্যান ফলোয়াররা অপেক্ষায় ছিলেন, কবে আবার নতুন সম্পর্কে জড়াবেন সামান্থা? অবশেষে সেই ইঙ্গিত মিলেছে।
টলিউডে জোর গুঞ্জন উঠেছে,পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন সামান্থা। জানা গেছে, হায়দরাবাদ ছেড়ে প্রেমিক রাজের সঙ্গে এখন মুম্বাইতে একত্রবাস করছেন তিনি। যদিও বিয়ের কোনো পরিকল্পনার কথা জানা যায়নি।এদিকে এই খবর প্রকাশ্যে আসার পর আলোচনায় উঠে এসেছেন রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী দে। ইনস্টাগ্রামে একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দিচ্ছেন তিনি। তবে কারও নাম উল্লেখ করেননি। নেটিজেনদের ধারণা, তার পোস্টের মূল টার্গেট সামান্থা-রাজের নতুন সম্পর্ক।সম্প্রতি শ্যামলী লিখেছেন, বিশ্বাস সবচেয়ে অমূল্য সম্পদ। একবার হারিয়ে গেলে তা আর ফিরে আসে না। এর আগে তিনি বলেছিলেন, ভালো কর্ম করুন। মানুষকে সাহায্য করুন। ভালো আচরণ করুন।এরই মধ্যে সামান্থার একটি ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও ভাইরাল হয়। সেখানে রাজের কাঁধে মাথা রেখে আছেন অভিনেত্রী, যা নতুন সম্পর্কের ইঙ্গিত আরও জোরালো করেছে। উল্লেখ্য,বাঙালি পরিবারের মেয়ে শ্যামলী দে মনোবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। ২০১৫ সালে রাজের সঙ্গে তার বিয়ে হয়, ২০২২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে।
বলিউডে বিশাল ভরদ্বাজ ও রাকেশ ওমপ্রকাশ মেহরার মতো পরিচালকের সহকারী হিসেবেও কাজ করেছেন শ্যামলী। এছাড়া ওমকারা এবং রং দে বসন্তী ছবিতে সৃজনশীল উপদেষ্টা হিসেবেও ছিলেন।
