গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Entertainment রাজের কাঁধে সামান্থার মাথা 

    রাজের কাঁধে সামান্থার মাথা 

    0
    132
    ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

    দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। পর্দায় যার উপস্থিতি ঝড় তোলে ভক্ত হৃদয়ে।

    অভিনয় করেছেন অনেক হিট সিনেমায়।এ প্রজন্মের দর্শকদের মাঝে আলাদা একটা ক্রেজ রয়েছে অভিনেত্রীকে ঘিরে।ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় প্রেম করে বিয়ে করেন অভিনেতা নাগা চৈতন্যকে। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি।দুজনের বিচ্ছেদের পর নাগা চৈতন্য বিয়ে করেছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে।তবে সামান্থা অনেকটা সময় জড়াননি কারো সঙ্গে।তবে সাম্প্রতিক সময়ে প্রেমের গুঞ্জন উঠেছে সামান্থা রুথ প্রভুকে ঘিরেও। যত দিন যাচ্ছে,সেই গুঞ্জন আরো ডালপালা মেলছে।গুঞ্জন রয়েছে, জনপ্রিয় পরিচালক রাজ নিদিমোরুর মধ্যে বিশেষ সম্পর্ক গড়ে উঠেছে সামান্থার।বিষয়টি নিয়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে গুঞ্জন।তবে রাজ বা সামান্থা কেউই নিজেদের সম্পর্কের বিষয়টি স্বীকার করেননি। তবে সদ্য প্রকাশিত নতুন কিছু ছবিতে রাজ-সামান্থার প্রেমে যেন একপ্রকার সিলমোহর পড়ে গিয়েছে।সামান্থা যে ছবিগুলি শেয়ার করেছিলেন, সেটি তার প্রডাকশন হাউজের প্রথম সিনেমা,শুভম-এর কাজের ছবি। তার মধ্যে একটিতে অভিনেত্রী রাজ নিদিমোরু এবং শুভমের বাকি দলের সঙ্গে ছবির ব্যানারের সামনে পোজ দিচ্ছেন। কিন্তু অন্য ছবিতে সামান্থা রাজের কাঁধে মাথা রেখে খুনসুটি করে ফ্লাইটে সেলফি তুলছেন। এই ছবিগুলির জন্যই দুজনের প্রেমের গুঞ্জন আবার ছড়িয়ে পড়েছে।যদিও দুজনের কেউই তাদের সম্পর্ক সম্পর্কে কিছু নিশ্চিত করেননি। তবে এই ছবিগুলি দেখে মনে হচ্ছে, তাঁদের দুজনের সম্পর্ক যথেষ্ট গভীর।

    ছবিগুলি শেয়ার করার সময় সামান্থা ক্যাপশনে লিখেছেন, শুভম দেখা, অনুভব করা এবং উদযাপন করার জন্য ধন্যবাদ।আমাদের প্রথম পদক্ষেপ,নতুন গল্পের জন্য সবসময় গুরুত্বপূর্ণ হল মন দিয়ে কাজ করা! শুভমের সঙ্গে, যাত্রা শুরু।